শনিবার, ৪ জানুয়ারি, ২০১৪



সাগরকান্দি রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উসব উদযাপিত

ডেস্ক রিপোর্ট:

আজ সারাদেশে শিক্ষামন্ত্রণালয়ের ঘোষিত নতুন বই উসব এর ধারাবাহিকতায় সাগরকান্দি রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়েও উদযাপিত হলো উসবটি। উসবে প্রতি শ্রেণির প্রথম থেকে পঞ্চম স্থান অধিকারকারীদের মধ্যে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। উসবটির উদ্বোধন করেন সাগরকান্দি রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় এর সভাপতি মো: ইউসুফ আলী খান। উসবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য মো: মোকছেদ আলী মুন্সী, বিদ্যালয় পরিচালনা কমিটির কো অপ্ট সদস্য মো: নজরুল ইসলাম খান, সদস্য মো: কুতুব আলী খান, সিনিয়র শিক্ষক (গণিত) মো: শহীদুল্লাহ, সিনিয়র শিক্ষক (ইংরেজি)শুশান্ত কুমার চক্রবর্তী সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা কর্মচারী বৃন্দ। উক্ত উসবে আরো উপস্থিত ছিলেন নবজাগরণ পাঠক মেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাগরকান্দি রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধাণ শিক্ষক মো: আব্দুর রহমান। তিনি বলেন, সরকারের গৃহিত কর্মসূচির আওতায় আমরা আজ ২রা জানুয়ারি নতুন বই বিতরণ উসবটি পালন করছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন